বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

হজের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের জবাব

Main Admin
ডিসেম্বর ২০, ২০২৫ ১২:৫১ অপরাহ্ণ
Link Copied!

নিউজিল্যান্ডের রান পাহাড়ের বিপরীতে একদমই ভড়কে যায়নি ওয়েস্ট ইন্ডিজ। বরং কাভেম হজের চমৎকার ব্যাটিংয়ে পাল্টা জবাব দিচ্ছে ক্যারিবিয়ানরা। ম্যাচের তৃতীয় দিন শেষেও তাই পরিষ্কারভাবে এগিয়ে নেই কোনো দল। মাউন্ট মঙ্গানুইয়ে তিন দিন শেষে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ৩৮১ রান। প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৭৫ রানে ইনিংস ঘোষণা করেছিল নিউজিল্যান্ড। চতুর্থ দিন তাই ১৯৪ রানে পিছিয়ে থেকে খেলা শুরু করবে সফরকারীরা।

তুলনামূলক ব্যাটিং সহায়ক উইকেটে তিন দিন মিলিয়ে মাত্র ১৪ উইকেট হারিয়েছে দুই দল। এর মধ্যে তৃতীয় দিনে পুরো ৯০ ওভার খেলে ৬ উইকেটে ২৭১ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। বিনা উইকেটে ১১০ রানে দিন শুরু করেছিল তারা। নতুন দিনের শুরুতেই আগের দিনের দুই অপরাজিত ওপেনার জন ক্যাম্পবেল (৬৭ বলে ৪৫) ও ব্র্যান্ডন কিংয়ের (১০৪ বলে ৬৩) উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর দায়িত্ব নেন হজ। ২৫তম ওভারে ক্রিজে গিয়ে সারা দিনে আর আউট হননি ৩৩ ছুঁইছুঁই ব্যাটার।

অন্য প্রান্তের ব্যাটাররাও ভালো শুরু করেন। কিন্তু কেউই ইনিংস টেনে নিতে পারেননি। টেভিন ইমলাচ ২৭, আলিক আথানেজ ৪৫ ও জাস্টিন গ্রিভস ৪৩ রান করে ড্রেসিং রুমে ফেরেন। গ্রিভসের সঙ্গে পঞ্চম উইকেটে ৮১ রানের জুটি গড়েন হজ। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করে দিন শেষে ১০৯ রানে অপরাজিত হজ। ২৫৪ বলের ইনিংসে এখন পর্যন্ত ১৪টি চার মেরেছেন তিনি। অন্য প্রান্তে তার সঙ্গে আছেন ১২ রান করা অ্যান্ডারসন ফিলিপ। দুইজন শুরু করবেন চতুর্থ দিনের খেলা। খাদ্যে বিষক্রিয়ার কারণে শনিবার ব্যাটিংয়ে নামেননি শাই হোপ। ধারণা করা হচ্ছে, চতুর্থ দিন ব্যাট করতে পারবেন তিনি। যা ওয়েস্ট ইন্ডিজের জন্য হতে পারে বাড়তি সুবিধার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।