https://waltonbd.com/refrigerator-freezer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

হাদিকে গুলি: মোটরসাইকেল মালিকের আদালত বয়ান

Main Admin
ডিসেম্বর ১৫, ২০২৫ ১১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার মোটরসাইকেল মালিক মো. আব্দুল হান্নানকে তিন দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।রিমান্ড শুনানিতে আব্দুল হান্নান আদালতকে জানান, ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলটি তিনি মিরপুরের মাজার রোড থেকে কিনেছিলেন। তবে পরিবার থেকে বাইক চালাতে নিষেধ করায় প্রথম দিকে সেটি বাসায় পড়ে ছিল। একপর্যায়ে তিনি মোটরসাইকেলটি একটি শোরুমে বিক্রি করে দেন।

আদালতকে আব্দুল হান্নান আরও জানান, পড়ে থাকলে বাইকটি নষ্ট হয়ে যাবে ভেবে একটি শোরুমে বিক্রি করে দিই এবং তাদের আমি নাম চেঞ্জ (মালিকানা পরিবর্তন) করে দেওয়ার কথা বলেছিলাম। তারা দুই মাস আগে কল দিয়েছিল, তবে সে সময় আমি অসুস্থ থাকায় মালিকানা পরিবর্তন করার জন্য শোরুমে যেতে পারিনি।এর আগে রোববার রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে আব্দুল হান্নানকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। পরে এ ঘটনায় এখনো মামলা না হওয়ায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় হান্নানকে গ্রেপ্তার দেখিয়ে তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পল্টন মডেল থানার এসআই সামিম হাসান।

একপর্যায়ে শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।এদিকে ওসমান হাদির ওপর হামলাকারী মূল আসামি এখনো দেশেই আছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. নজরুল ইসলাম।রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই কর্মকর্তা জানান, হামলার ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন হামলার সময় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক। বাকি দুজন অবৈধ পথে সীমান্ত পারাপার করে থাকে। তাদের কাছে এ ধরনের কোনো তথ্য আছে কি না, এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নতুন কোনো তথ্য পেলে পরে জানানো হবে।

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম আরও জানান, ওসমান হাদির ওপর সন্দেহভাজন হামলাকারীদের পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে। আমাদের ইমিগ্রেশন ডাটাবেজ অনুযায়ী তারা দেশ থেকে পালিয়ে যায়নি। আমরা ফয়সালের পাসপোর্ট নম্বর পেয়েছি। তার সর্বশেষ ভ্রমণ তথ্য অনুযায়ী দেশে আসার পর ইমিগ্রেশনে তার বিদেশে যাওয়ার কোনো তথ্য নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।