পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

হার দায়ে ব্যাটসম্যানদের দিচ্ছেন গম্ভীর

Md Abu Bakar Siddique
নভেম্বর ১৬, ২০২৫ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

কলকাতার ইডেন গার্ডেন্সে টেস্টের চার ইনিংসের একটিতেও দুইশ রানের দেখা মিলেনি। সোয়া একশ রানের লক্ষ্যও ছুঁতে পারেনি ভারত। ব্যাটসম্যানদের এমন ব্যর্থতা নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০ রানে হারতে হয়েছে গৌতম গম্ভীরের দলকে। তবুও ভারত কোচ স্পষ্ট জানিয়ে দিলেন দায় পিচের নয়, নিজেদের দক্ষতার ঘাটতির।স্পিন-সহায়ক, অসম বাউন্সের উইকেটে তৃতীয় দিনই ম্যাচ শেষ হয়ে যায়। ঘরের মাঠে ভারত শেষ ৬ টেস্টের ৪টিতেই হারল, যা সাম্প্রতিক সময়ের অন্যতম হতাশাজনক পরিসংখ্যান।ম্যাচের আগে পরিকল্পনা ছিল স্পষ্ট, টার্নিং উইকেট বানিয়ে প্রোটিয়াদের ফাঁদে ফেলা। সেই ভাবনায় একাদশে রাখা হয়েছিল চার স্পিনার। দক্ষিণ আফ্রিকা নামায় মাত্র দুই বিশেষজ্ঞ স্পিনার নিয়ে। কিন্তু উল্টো সেই ফাঁদেই ধরা পড়ে ভারতই।

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে করে ১৫৯ এবং দ্বিতীয় ইনিংসে ১৫৩ রান। ভারত প্রথম ইনিংসে তুলেছিল ১৮৯; কিন্তু ১২৪ রানের সহজ লক্ষ্য তাড়ায় গুটিয়ে যায় মাত্র ৯৩ রানে।প্রথম দিন থেকেই পিচ নিয়ে সমালোচনা চলছিল। হারভাজন সিং এটিকে বলেছেন প্যাথেটিক, মাইকেল ভন বলেছিলেন ভয়াবহ। তবে গাম্ভির ভিন্নমত পোষণ করলেন সংবাদ সম্মেলনে।তিনি বলেন,’আমরা যা চেয়েছি, ঠিক তেমনই উইকেট পেয়েছি। মূল কথা হলো টার্নের বিপক্ষে কীভাবে খেলতে হয় তা জানতে হবে। কিউরেটর খুবই সহায়ক ছিলেন।’

গম্ভীর আরও যোগ করেন,’এই উইকেট ভয়ঙ্কর ছিল না। ১২৪ রান তাড়া করা সম্ভব ছিল। বড় শট খেলা যায় না ঠিকই, কিন্তু ধৈর্য ধরে খেললে রান করা যেত।’

আগামী শনিবার গুয়াহাটিতে শুরু হবে দুই দলের দ্বিতীয় ও শেষ টেস্ট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।