পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

১১ মাসে রেকর্ড রপ্তানি আয়

Md Abu Bakar Siddique
জুন ৫, ২০২৫ ১০:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

চলতি অর্থবছরের প্রথম ১১ মাসেই (জুলাই-মে) বাংলাদেশের রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৯৪ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০২৩-২৪ অর্থবছরের মোট রপ্তানি আয় ৪৪ দশমিক ৪৬ বিলিয়ন ডলারের চেয়েও বেশি। সামগ্রিকভাবে রফতানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১০ শতাংশ। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ৪০ দশমিক ৮৫ বিলিয়ন ডলার।ইপিবির তথ্য অনুযায়ী, শুধু মে মাসেই দেশের রফতানি আয় হয়েছে ৪ দশমিক ৭৩ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৪৫ শতাংশ বেশি। গত বছরের মে মাসে রফতানি আয় ছিল ৪ দশমিক ২৫ বিলিয়ন ডলার।

রফতানিতে সবচেয়ে বড় অবদান রাখা তৈরি পোশাক খাতে প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ২৫ শতাংশ। এ খাত থেকে আয় দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন ডলার, যেখানে আগের বছর তা ছিল ৩৩ দশমিক ১৭ বিলিয়ন ডলার।

এর মধ্যে ওভেন পোশাকের রফতানি ৯ দশমিক ৩০ শতাংশ বেড়ে হয়েছে ১৬ দশমিক ৯৪ বিলিয়ন ডলার, আর নিটওয়্যার পোশাকের রফতানি ১০ দশমিক ৯৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ দশমিক ৬২ বিলিয়ন ডলারে।

অন্যান্য খাত
কৃষিপণ্য: ৩ দশমিক ১৭ শতাংশ বেড়ে আয় হয়েছে ৯২৮ মিলিয়ন ডলার
হিমায়িত ও জীবন্ত মাছ: ১৭ দশমিক ৫৩ শতাংশ বৃদ্ধি, আয় ৪১০ মিলিয়ন ডলার
চামড়া ও চামড়াজাত পণ্য: ১২ দশমিক ৫৫ শতাংশ প্রবৃদ্ধিতে আয় ১ বিলিয়ন ডলার
চামড়ার তৈরি জুতা: ২৮ দশমিক ৯৬ শতাংশ প্রবৃদ্ধিতে আয় ৬২০ মিলিয়ন ডলার
নন-লেদার ফুটওয়্যার: ৩০ দশমিক ২৫ শতাংশ বেড়ে আয় ৪৯৪ মিলিয়ন ডলার
প্লাস্টিক পণ্য: ১৮ দশমিক ৬২ শতাংশ বেড়ে আয় ২৭০ মিলিয়ন ডলার
ফার্মাসিউটিক্যালস: ৫ দশমিক ২৫ শতাংশ বেড়ে আয় ১৯৭ মিলিয়ন ডলার
হোম টেক্সটাইল: ৪ দশমিক ৭৮ শতাংশ বেড়ে আয় ৮২৫ মিলিয়ন ডলার

কিছু খাতে পতন
পাট ও পাটজাত পণ্য: ৪ দশমিক ৭৭ শতাংশ হ্রাস পেয়ে আয় দাঁড়িয়েছে ৭৬৯ মিলিয়ন ডলার
চামড়াজাত অন্যান্য পণ্য: ৩ দশমিক ৩৯ শতাংশ কমে আয় হয়েছে ৩১৭ মিলিয়ন ডলার

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।