বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বৈষম্যমূলক ৯ম পে স্কেল বাস্তাবায়নের দাবিতে ১৫ নভেম্বর, ২০২৫খ্রি. রোজ শনিবার বিএডিসি সেচ ভবন অডিটোরিয়াম, মানিক মিয়া এভিনিউ, সংসদ ভবনের দক্ষিণ পার্শ্বে প্রতিষ্ঠাবর্ষিকী উদযাপন ও বৈষম্যমূলক ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইলিয়াস খান, উপদেষ্টা সম্পাদক, ডেইলি টাইমস অব বাংলাদেশ ও সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় প্রেসক্লাব, ঢাকা। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মাহফুজুর রহমান, সাবেক সভাপতি ও উপদেষ্টা, বাংলাদেশ তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতি ও মাইনুল হাসান সোহেল সাধারণ সম্পাদক, ঢাকা রিপোটার্স ইউনিটি। অনুষ্ঠান উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মো: হারুন-উর-রশিদ, প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্মানিত উপদেষ্টা বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পাঠ করেন মো: মাহাবুব হক তালুকদার, সদস্য সচিব, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন মো: শাহজাহান, আহ্বায়ক, প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কমিটি ও সদস্য সচিব মো: আরিফুল ইসলাম, বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারী কর্মচারী সমিতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: ছালজার রহমান, আহ্বায়ক, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, তৃতীয় শ্রেণী সরকারী কর্মচারী সমিতি। অনুষ্ঠান সঞ্চালনা করেন রফিকুল ইসলাম (মামুন), সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর কমিটি ও মো: মনির হোসেন বাবু, সদস্য, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও প্রতিষ্ঠাবার্সিকী উদযাপন কমিটি, বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি। অনুষ্ঠানে বিভিন্ন জাতীয় ভিত্তিক পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতি ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিক ভাইদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন ৩০ নভেম্বর ২০২৫ এর চূড়ান্ত রিপোর্ট জমা ও বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল আগামী ৩১শে ডিসেম্বর ২০২৫ এর মধ্যে প্রজ্ঞাপন জারী এবং ০১ জানুয়ারী ২০২৬ এর মধ্যে কার্যকর না হলে সারা বাংলাদেশের সকল সংগঠনের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচী ঘোষণার কথা ব্যক্ত করেন।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি জাতীয় ও স্থানীয় নেত্রীবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন কৃষিবিদ আসাদুজ্জামান পিয়াল, আহ্বায়ক ও সদস্য সচিব মো: মনির হোসেন, সাংস্কৃতিক কমিটি, মো: হোসেন, সভাপতি, বিএসটিআই, মো: আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক, বিএসটিআই ও মো: ফারুক বিশ্বাস, মনিরুল ইসলাম, মো: রিয়াজ উদ্দিন, ঢাকা মেডিকেল, আমিনুল ইসলাম, কর্মচারী হাসপাতাল, মোহম্মাদ আলী ও মো: মজিবুর রহমান, গনপূর্ত অধিদপ্তর, শেখ রাসেল ও সিরাজুল ইসলাম, পিজি হাসপাতাল, মো: শাহ আলম, ডিসি অফিস, ঢাকা। নুরী মোহাম্মদ মোফাজ্জল হোসেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, আব্দুল্লা আল মুজাহিদ, মিডফোর্ট হাসপাতাল, লিপি আক্তার, নাজমা আক্তার, আনোয়ার হোসেন, খোরশেদ আলম বিশ্ববিদ্যালয় মঞ্জুয়ী কমিশন, আনোয়ার, ঢাকা শিক্ষা বোর্ড, ছালেক, ঘইজ, জসিম উদ্দিন, মিডফোর্ট কলেজ হাসপাতাল, এনামূল হক, মিডফোর্ট হাসপাতাল, আরিফ, গ্যাস্টোলিভার, আশিফুল ইসলাম ক্রীড়া পরিষদ দপ্তর, সুমন হাওলাদার, মহানগর জজ আদালত, মীর তারিকুল ইসলাম, বাংলা একাডেমী, মো: বোরহান উদ্দিন, সাধারন সম্পাদক কবি নজরুল ইসলাম ছাড়াও আহ্বায়ক কমিটি ও মহানগর কমিটি এবং অঞ্চল কমিটির নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


