রাজধানীর প্রাণকেন্দ্রে গড়ে উঠছে আধুনিক আবাসন প্রকল্প ‘আশিয়ান সিটি। আশিয়ান গ্রুপ এই প্রকল্প বাস্তবায়ন করছে দক্ষিণখানের কাওলায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিপরীতে হাজী ক্যাম্পসংলগ্ন এলাকায়।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ড জুড়ে বিস্তৃত এই প্রকল্পে এখনই বাড়ি নির্মাণের উপযোগী তিন, পাঁচ ও দশ কাঠার প্লট পাওয়া যাচ্ছে। পাশাপাশি শিক্ষা অবকাঠামো নিশ্চিতে প্রকল্প এলাকায় স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত জায়গা রাখা হয়েছে।
আশিয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, “আমরা চাইছি এমন একটি আবাসিক প্রকল্প তৈরি করতে, যেখানে সাধ ও সাধ্যের মধ্যে সবাই নিজস্ব বাড়ির স্বপ্ন পূরণ করতে পারবেন। ‘আশিয়ান সিটি’ সেই লক্ষ্য নিয়েই এগোচ্ছে।”
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

