বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

‘ব্র্যান্ডিং অ্যাওয়ার্ড ২০২৫’ পেল ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৩, ২০২৫ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বিশ্বব্যাপী ব্র্যান্ডিং বাংলাদেশ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সেন্টার ফর এনআরবি প্রদত্ত ‘ব্র্যান্ডিং অ্যাওয়ার্ড ২০২৫’ লাভ করেছে।

শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর এনআরবির উদ্যোগে আয়োজিত ‘ব্রান্ডিং বাংলাদেশ’ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেনের নিকট থেকে এ পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস স্পিকার বাংলাদেশি বৃটিশ নাগরিক ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ। সেন্টার ফর এনআরবি’র চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও বিভিন্ন দেশের প্রবাসীরা উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।