বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ফ্যাসিস্টসরকার ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থা–ডা. শফিকুর রহমান 

চুয়াডাঙ্গা প্রতিনিধি
জানুয়ারি ১৭, ২০২৫ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতের   আমির  ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমাদের উন্নয়নকে ফ্যাসিস্ট সরকার  লুটেরাদের হাতে তুলে দিয়েছেন। বাংলাদেশ থেকে ২৬ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছেন। দেশকে না গড়ে বিদেশের মাটিতে  গড়ে তুললেন বেগম পাড়া। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করলেন। ২০১৪ সালের ভোট মানুষ প্রত্যাখ্যান করল। ২০১৮ সালে করলেন মিডলাইট ইলেকশন। ২৪ সালে এসে করলেন ডামি নির্বাচন।  আজ শনিবার বিকালে চুয়াডাঙ্গা  টাউন ফুটবল মাঠে  জেলা জামায়েতের কর্মি সন্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত  মন্তব্য করেন।
তিনি আরো বলেন, আমরা একটি সমাজ চাই, যে সমাজটা দূঃশ্বাসন ও দুর্নীতিমুক্ত। এই দুইটা সামাজিক ক্যান্সার থাকবে না। দুঃশাসন ও দুর্নীতি  একটি আরেকটির গভীর বন্ধু, প্রেমের বন্ধু, প্রাণের বন্ধু। যেখানে দুঃশাসন, দুর্নীতি সেখানে নিশ্চিত। আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। একটি মানবিক বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, দুঃশাসন মুক্ত বাংলাদেশ, কায়েম না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। রক্ত চক্ষুর পরোয়া করি না। আমরা পরোয়া করি আল্লাহ সুবহানাতায়ালার।
এদিকে, দীর্ঘ ৫৪ বছর পর কেন্দ্রিয় আমিরের উপস্থিতিতে চুয়াডাঙ্গায় প্রথম বারের মতো খোলা মাঠে কর্মি  সন্মেলন অনুষ্ঠিত হয।  ফ্যসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর সন্মেলন অনুষ্ঠিত হওযায় নেতা কর্মিদের মধ্যে বাড়তি উৎসব বিরাজ করছে। সন্মেলন স্থান  জনসমুদ্রে পরিণত হয়। সকাল থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সন্মেলন স্থলে এসে কানায় কানায় ভরে তোলে। এসময় বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।  দলে দলে কর্মী সম্মেলনে যোগ দেওয়া নেতা কর্মীদের হাতে জাতীয়  ও দলীয় পতাকা শোভা পাচ্ছিল। মাথায় বাধা ছিল সম্মেলনের ফিতা।
জেলা জামায়াতের আমির রুহুল আমীনের সভাপতিত্বে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কুষ্টিয়া এবং যশোর অঞ্চল প্রধান মোঃ মোবারক হোসাইন।
এ এস মন্ডল
চুয়াডাঙ্গা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।