বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

পাবনার ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় মহিলা লীগ নেত্রী আটক

পাবনা প্রতিনিধি
জানুয়ারি ২৬, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

পাবনার চাটমোহরের একটি বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়ার উপজেলা মহিলা লীগ নেত্রী আজিদা পারভীন পাখি(৪৫) কে আটক করেছে পুলিশ।
পাখি ভাঙ্গুড়া উপজেলা মহিলা লীগের সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। গত শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে চাটমোহর পৌর সদরের একটি বাসা থেকে পাবনা ডিবি পুলিশের সহায়তায় চাটমোহর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
জানা গেছে, তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তবে সম্প্রতি তিনি ফেসবুকে সরকার বিরোধী প্রচার প্রচারণা চালাতেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেন। তিনি চাটমোহর থানায় দায়েরকৃত উপজেলার হান্ডিয়ালে বিস্ফোরক মামলার অন্যতম আসামী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঞ্জুরুল আলম বলেন, বেশ কিছুদিন ধরে এই মহিলা লীগ নেত্রী চাটমোহরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পাবনা ডিবি পুলিশের সহায়তায় চাটমোহর থানা পুলিশ তাকে আটক করে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।