বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বাবিসাস শ্রেষ্ঠ পরিচালক হলেন নির্মাতা ও গণমাধ্যম ব্যক্তিত্ব কে এম মাহমুদ হাসান

Main Admin
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) অ্যাওয়ার্ড ২০২৩-২০২৪-এ শ্রেষ্ঠ পরিচালক হিসেবে ভূষিত হলেন নির্মাতা ও গণমাধ্যম ব্যক্তিত্ব কে এম মাহমুদ হাসান। শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এক জাঁকজমকপূর্ণ আয়োজনে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। নাটক ‘আমি তুমি ও সে’ পরিচালনার জন্য টেলিভিশন শাখায় শ্রেষ্ঠ পরিচালক হিসেবে তাকে এ পুরষ্কার দেয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি কিংবদন্তী অভিনেত্রী আনোয়ারা বেগম তার হাতে পুরষ্কার তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আবুল হোসেন মজুমদার। এবার বাবিসাস ’২৩-’২৪ আজীবন সম্মাননা লাভ করেন চলচ্চিত্র ব্যক্তিত্ব আনোয়ারা বেগম, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল এবং সংগীতে ফেরদৌস আরা। বিশেষ সম্মাননা পেয়েছেন চলচ্চিত্র ব্যক্তিত্ব রোজিনা, রুবেল এবং গণমাধ্যম ব্যক্তিত্ব তাশিক আহমেদ। বিভিন্ন ক্ষেত্রে আরও পুরষ্কার পান- ডিএ তায়েব, মামনুন হাসান ইমন, নিরব হোসেন, জয় চৌধুরী, সিয়াম আহমেদ, শিবা সানু, রাশেদ মামুন অপু, খালেদ হোসেন চৌধুরী, মোঃ ফাহাদ, গোলাম কিবরিয়া তানভীর, রোমানা ইসলাম মুক্তি, শবনব বুবলী, শবনম পারভীন, অর্পনা রানী রাজবংশী, ববি হক প্রমুখ।সংগীতে বিশেষ অবদানস্বরূপ সম্মানিত হন- শিল্পী মনির খান, রবি চৌধুরী, ইথুন বাবু, বেবি নাজনীন, ডলি শায়ন্তনি, তসিবা বেগম প্রমুখ। উল্লেখ্য, দীর্ঘ ২৬ বছর যাবত এটিএন বাংলায় অনষ্ঠান বিভাগের দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিতভাবে নাটক এবং অনুষ্ঠান নির্মাণ করে আসছেন কে এম মাহমুদ হাসান। তার পরিচালিত অসংখ্য নাটক দর্শকপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। পাশাপাশি তার পরিচালনায় নির্মিত বিভিন্ন টিভি অনুষ্ঠান ও ডকুমেন্টারি দর্শক মহলে প্রশংসা অর্জন করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।