বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সাবেক কৃষিমন্ত্রীর এপিএস শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
মে ২, ২০২৫ ১২:০৬ অপরাহ্ণ
Link Copied!

সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সহকারি একান্ত সচিব (এপিএস) আল আমিন গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০১ মে) বেলা ১১টার দিকে টাঙ্গাইলের মধুপুর উপজেলার বোয়ালী গ্রামের শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
আল আমিন ধনবাড়ী উপজেলার মুশুদ্দি গ্রামের মৌলভীপাড়ার মৃত আয়াত আলী খানের ছেলে। তিনি টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক মন্ত্রী থাকাকালে তার এপিএস নিযুক্ত হন।
আল-আমিনের শ্বশুর শিহাব উদ্দিন জানান, আল-আমিন মঙ্গলবার রাতে তার বাড়িতে আসেন। বৃহস্পতিবার সকালে তিনি ঘুমিয়েই ছিলেন। সকাল সাড়ে দশটার দিকে পুলিশ তাদের বাড়ি ঘিরে ফেলে। কিছুক্ষণ পরে পুলিশ বাড়িতে প্রবেশ করে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানান, সাবেক কৃষিমন্ত্রীর এপিএস আল-আমিন শ্বশুর বাড়িতে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে মধুপুর পৌরশহরের বোয়ালী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মধুপুর থানার ওসি মো. এমরানুল কবীর বলেন, গত ৪ আগস্ট মধুপুর বাসস্ট্যান্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে। এতে অনেককেই আহত হন। এ ঘটনার প্রেক্ষিতে জাহিদ হোসেন নামে এক ব্যক্তির দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আল-আমিনকে আদালতে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।