বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

২৬৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, গণমাধ্যমের স্বাধীনতায় নতুন করে উদ্বেগ

অনলাইন ডেস্ক
মে ৩, ২০২৫ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

দেশে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও হয়রানির পুরোনো সংস্কৃতিতে কোনো পরিবর্তন না এসে বরং তা নতুন রূপে ফিরে এসেছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যাসহ নানা অভিযোগে দায়ের করা হয়েছে অন্তত ২৬৬টি মামলা।

রিপোর্টার্স উইদাউট বর্ডারস (RSF) ও দ্য ডেইলি স্টারের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মামলা হয়েছে ঢাকায় (৮৮ জন), এরপর সিলেট ও চট্টগ্রামে। জেলা পর্যায়ের অনেক সাংবাদিক রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন, এমনকি প্রবাসে থাকা সাংবাদিকের বিরুদ্ধেও মামলা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, সাংবাদিকদের হত্যা মামলায় জড়ানো নিছক প্রতিশোধমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত। স্থানীয় সাংবাদিকদের ব্যবসায়িক বা ব্যক্তিগত দ্বন্দ্ব থেকেও অনেককে টার্গেট করা হচ্ছে।

এদিকে বিভিন্ন জেলায় সাংবাদিকদের ওপর শারীরিক হামলার ঘটনাও বেড়েছে। নাটোর, বরিশাল, পটুয়াখালীসহ কয়েকটি স্থানে অন্তত ২৮ জন সাংবাদিক আক্রান্ত হয়েছেন। সাংবাদিকদের মতে, এসব হামলার বিচার হচ্ছে না, বরং তারা আরও ভয়ের মধ্যে রয়েছেন।

রিপোর্টার্স উইদাউট বর্ডারস (RSF) ও হিউম্যান রাইটস ওয়াচ (HRW) বলেছে, এসব ঘটনা অন্তর্বর্তী সরকারের সময়েও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি হয়ে উঠছে। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।