বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ছুটির দিনে কুয়াকাটায় সৈকতজুড়ে পর্যটকের ঢল

Main Admin
মে ৪, ২০২৫ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

৩ দিনের ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটার পর্যটন স্পটগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শুক্রবার সকাল থেকেই দীর্ঘ ১৮ কিলোমিটার সৈকত রেকর্ডসংখ্যক পর্যটকের পদচারণায় মুখর হয়ে ওঠে। আগত পর্যটকরা দলবেঁধে সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে উচ্ছ্বাসে মেতে উঠেন। কেউ ঘোড়া, ওয়াটার বাইক কিংবা মোটরবাইকে ঘুরে বেড়ান, আবার কেউ সৈকতের বেঞ্চে বসে তীরে আছড়ে পড়া ঢেউ ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।

পর্যটকদের নিরাপত্তায় মাঠে ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও নৌ-পুলিশ তৎপর রয়েছে।

পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, এ বছরের সর্বোচ্চ সংখ্যক পর্যটক শুক্রবার কুয়াকাটায় এসেছে। এর ফলে পর্যটন ব্যবসায় ব্যাপক বিক্রি হয়েছে এবং ক্রেতাদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা। অধিকাংশ হোটেল-মোটেল-কটেজ-রিসোর্টে কোনো কক্ষ ফাঁকা নেই। বুকিং ছাড়া অনেক পর্যটক ভোগান্তিতে পড়েছেন।

পর্যটক রাসেল বলেন, “একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার সুযোগ একমাত্র কুয়াকাটায় পাওয়া যায়, যা সত্যিই আনন্দদায়ক। একসঙ্গে এত মানুষ আমি এর আগে দেখিনি। যদিও এর আগে দু’বার এসেছি, এবার তিন দিনের ছুটিতে পরিবার নিয়ে এসেছি। সমুদ্রের বিশালতা আমাদের মুগ্ধ করেছে।”

পর্যটক মহিউদ্দিন বলেন, “আমরা ২০ জন বন্ধু মিলে প্রথমবারের মতো কুয়াকাটায় এসেছি। এখানের সবকিছুই ভালো লেগেছে। তবে হোটেল ভাড়া এবং খাবারের দাম কিছুটা বেশি মনে হয়েছে।”

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)-এর যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন রাজু বলেন, “৩ দিনের ছুটির ফলে দেশজুড়ে বিভিন্ন স্থান থেকে পর্যটকরা কুয়াকাটায় এসেছে। নিয়মিত পর্যটক থাকলে পর্যটন-সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পূর্বের লোকসান কাটিয়ে উঠতে পারবেন।”

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, “পর্যটকদের নিরাপত্তায় আমাদের ট্যুরিস্ট পুলিশ সদস্যরা সর্বদা সতর্ক রয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।