বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

জুলাই বিপ্লবে শহীদ ৮ অজ্ঞাত লাশের পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান

অনলাইন ডেস্ক
মে ১২, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন হওয়া জুলাই বিপ্লবে শহিদ অজ্ঞাতনামা ৮টি লাশের পরিচয় উদ্‌ঘাটনে সহায়তার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

সোমবার তথ্য অধিদফতর থেকে পাঠানো এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।

তথ্যবিবরণীতে আরও বলা হয়েছে, জুলাই বিপ্লবের পর ৮১টি বেওয়ারিশ লাশ আঞ্জুমান মফিদুল ইসলামের উদ্যোগে ঢাকা মেডিকেলের মর্গ থেকে পোস্টমর্টেম শেষে রায়েরবাজার বধ্যভূমি কবরস্থানে দাফন করা হয়। এর মধ্যে ৮টি লাশ জুলাই বিপ্লবের শহিদদের বলে অনুসন্ধান করে নিশ্চিত হওয়া গেছে। এ পর্যন্ত লাশগুলোর পরিচয় সনাক্ত না হওয়ায় তদন্তের স্বার্থে পরিচয় উদ্ধার করা প্রয়োজন।

লাশগুলোর বয়স, শারীরিক বৈশিষ্ট্য, ধর্ম, পোশাক, আঘাতের ধরন, লাশ প্রাপ্তিস্থান বিষয়ক বর্ণনা পাওয়া যাবে তথ্য অধিদফতরের ওয়েবসাইটে।

ওয়েবসাইটের ঠিকানা (https://pressinform.gov.bd/site/notices/6e19f3e6-5640-4cd9-9455-bd927271fa19/) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং ঢাকার শাহবাগ থানায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।