বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ভিসা সিগনেচার এবং কর্পোরেট কমার্শিয়াল ক্রেডিট কার্ড চালু করেছে এনআরবি ব্যাংক

Main Admin
জুন ৪, ২০২৫ ১১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ভিসা সিগনেচার এবং কর্পোরেট কমার্শিয়াল ক্রেডিট কার্ড আনুষ্ঠানিকভাবে চালু করেছে এনআরবি ব্যাংক পিএলসি। মঙ্গলবার (০৩ জুন) প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইকবাল আহমেদ, ওবিই, ডিবিএ ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালকরা।
এনআরবি ব্যাংকের উভয় কার্ডধারীরা জাতীয় ও আন্তর্জাতিক বিমানবন্দর লাউঞ্জ, বিমানবন্দর পিক অ্যান্ড ড্রপ পরিষেবা এবং বছরব্যাপী ক্যাশব্যাক এবং মূল্য ছাড়ের অফার উপভোগ করতে পারবেন। ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান এ কে এম মিজানুর রহমান এফসিএ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শেখ মোঃ সেলিম, স্বতন্ত্র পরিচালকবৃন্দ ফেরদৌস আরা বেগম এবং এস কে মতিউর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।