বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বাংলাসহ ৩৪ ভাষায় অনুবাদ হবে হজের খুতবা

Main Admin
জুন ৫, ২০২৫ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বের মুসলমানদের সহায়তায় এ বছর হজের খুতবা ৩৪টি ভাষায় অনুবাদ করা হবে। দুই পবিত্র মসজিদ (মসজিদুল হারাম ও মসজিদে নববি) বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি এ তথ্য জানিয়েছে।

এ বছর মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন মসজিদুল হারামের প্রবীণ ইমাম শায়খ সালেহ বিন আবদুল্লাহ হুমাইদ। তিনি নামাজও পড়াবেন।

হজের খুতবা একাধিক টেলিভিশন চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মে অনুবাদসহ সরাসরি সম্প্রচার করা হবে। এবার যেসব ভাষায় হজের খুতবা অনুবাদ করা হবে- আরবি, উর্দু, ইংরেজি, ফরাসি, ইন্দোনেশিয়ান, ফার্সি, হাউসা, চাইনিজ (ম্যান্ডারিন), রুশ, বাংলা, তুর্কি, মালয় (বাহাসা মেলায়ু), স্প্যানিশ, পর্তুগিজ, ইতালীয়, জার্মান, ফিলিপিনো (তাগালোগ), আমহারিক (ইথিওপিয়া), বসনিয়ান, হিন্দি, ডাচ, থাই, মালায়ালাম, সোয়াহিলি, পশতু, তামিল, আজারবাইজানি, সুইডিশ, উজবেক, আলবেনিয়ান, ফুলানি (ফুলা), সোমালি, রোহিঙ্গা ও ইওরুবা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।