বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

দর পতনের শীর্ষে শ্যামপুর সুগার মিলস

Main Admin
জুন ১৬, ২০২৫ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৬ জুন) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে ৩৬ টির দর কমেছে। এই দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।সূত্র মতে, সোমবার দিন শেষে শ্যামপুর সুগার মিলস লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৭০ পয়সা বা ২ দশমিক ১৫ শতাংশ। তাতে দর পতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।এদিকে দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা বা ৩ দশমিক ২৯ শতাংশ কমেছে। আর শেয়ারদর ১ দশমিক ৫০ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ন্যাশনাল ব্যাংক লিমিটেড, আইএআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়্যাল ফান্ড, জেনেটিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, আইসিবি এএমসিএল থ্রাড এনআরবি মিউচুয়্যাল ফান্ড এবং ন্যাশনাল ফিড মিলস লিমিটেড।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।