বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ইউসিবি ও ওমনিকেয়ার ডায়াগনস্টিকসের মধ্যে চুক্তি স্বাক্ষর

Main Admin
জুন ১৮, ২০২৫ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এবং ওমনিকেয়ার ডায়াগনস্টিকস লিমিটেড-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই কৌশলগত অংশীদারির মাধ্যমে ইউসিবির সকল ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডধারীরা বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা উপভোগ করতে পারবেন, যা উন্নতমানের ডায়াগনস্টিক সেবার সহজলভ্যতা নিশ্চিত করবে।

সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন ইউসিবির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিটেইল বিজনেস ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিকুর রহমান এবং ওমনিকেয়ার ডায়াগনস্টিকস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ফিদা হোসেন।

অনুষ্ঠানে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফেরদৌস ওমনিকেয়ার ডায়াগনস্টিকস লিমিটেডের চেয়ারম্যান মো. আলতাফ হোসেন, জেনারেল ম্যানেজার ডা. মো. ইমতিয়াজ উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউসিবি তার গ্রাহকদের জন্য সাশ্রয়ী, সহজপ্রাপ্য ও উন্নতমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ— এই সহযোগিতার চুক্তি তারই একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।