বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

পূবালী ব্যাংকের ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Main Admin
জুন ২০, ২০২৫ ১০:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

পূবালী ব্যাংক পিএলসির ২০২৪ সালের শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে। এর মধ্যে ১২ দশমিক ৫০ শতাংশ নগদ ও ১২ দশমিক ৫০ শতাংশ স্টক বা বোনাস লভ্যাংশ। গতকাল বুধবার ভার্চু৵য়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকের ৪২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই লভ্যাংশ অনুমোদিত হয়। পূবালী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

পূবালী ব্যাংকের চেয়ারম্যান মনজুরুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পরিচালক মনির উদ্দিন আহমদ, হাবিবুর রহমান, এম কবিরুজ্জামান ইয়াকুব, আজিজুর রহমান, মো. আবদুর রাজ্জাক মণ্ডল, রানা লায়লা হাফিজ, মুস্তফা আহমদ ও আরিফ আহমেদ চৌধুরী; স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী, মহাব্যবস্থাপক মোহাম্মদ লিটন মিয়া ও কোম্পানি সচিব মো. আনিসুর রহমান ভার্চু৵য়ালি অংশ নেন।

বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা ব্যাংকের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন ও উন্নয়নে সন্তুষ্টি প্রকাশ করেন। এ জন্য তাঁরা ব্যাংকের নিবেদিতপ্রাণ কর্মকর্তা–কর্মচারীদের ধন্যবাদ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।