বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মেঘনা ব্যাংকের ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Main Admin
জুন ২৪, ২০২৫ ১০:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

মেঘনা ব্যাংক পিএলসি-এর ১২তম বার্ষিক সাধারণ সভা (AGM) সোমবার (২৩ জুন) মেডোনা টাওয়ার, ২৮ বীর উত্তম একে খন্দকার রোড, মহাখালী সি /এ, ঢাকা ১২১২ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের সম্মানিত চেয়ারপার্সন মিসেস উজমা চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মো: আলি আকতার রিজভী এফসিএ ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মামুনুল হক। সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মো: রজব আলী, মোহাম্মদ নজরুল ইসলাম, হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আহ্‌সান খলিল এবং ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি সজিব কুমার সাহা এফসিএ সহ ব্যাংকের সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ।

মেঘনা ব্যাংক ব্যাংকিং সেবার মান উন্নয়নের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বলে সভায় পুনরায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।