বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

হাঁটুর অস্ত্রোপচারের সময় আর্জেন্টাইন ফুটবলারের মৃত্যু

Main Admin
জুন ২৬, ২০২৫ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

হাঁটুর সাধারণ অস্ত্রোপচার চলাকালীনই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। আর্জেন্টিনার সম্ভাবনাময় তরুণ ফুটবলার কামিলো নুইন আর ফিরলেন না অপারেশন থিয়েটার থেকে। ১৮ বছর বয়সী এই মিডফিল্ডারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আর্জেন্টিনাসহ বিশ্ব ফুটবলে।

আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগের ক্লাব সান তেলমো এক বিবৃতিতে নিশ্চিত করেছে নুইনের মৃত্যুর খবর। হাঁটুর মেনিস্কাল ও ক্রুসিয়েট লিগামেন্ট চোট সারাতে গিয়ে এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু কীভাবে এক সাধারণ অস্ত্রোপচারে মৃত্যু হলো এ নিয়ে এখনও কিছু জানায়নি ক্লাব কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠান।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তদন্ত শেষে নুইনের মৃত্যুর প্রকৃত কারণ প্রকাশ করা হবে।

সান তেলমো ক্লাব একদিনের জন্য সব ধরনের কার্যক্রম বন্ধ রেখেছে এবং নুইনের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

বোকা জুনিয়র্স ও ইন্দিপেন্দিয়েন্তের মতো আর্জেন্টিনার শীর্ষ ক্লাবের যুব একাডেমি পেরিয়ে ২০২২ সালে সান তেলমোতে যোগ দিয়েছিলেন কামিলো নুইন। তরুণ বয়সেই প্রতিভা ও প্রতিশ্রুতির ছাপ রেখেছিলেন এই মিডফিল্ডার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।