বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

দুদকের নতুন সচিব খালেদ রহীমের যোগদান

Main Admin
জুলাই ২০, ২০২৫ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ খালেদ রহীম। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। রবিবার (২০ জুলাই) সকালে দুদকের প্রধান কার্যালয়ে যোগদান করেন তিনি।

এর আগে গত ১৬ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব থেকে তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে দুদকের সচিব হিসেবে পদায়ন করা হয়।

তিনি চাকরি জীবনের শুরুতে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালনের পর জীবন বীমা কর্পোরেশন, বিসিএস প্রশাসন একাডেমি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগে কাজ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।