বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

তুরস্কে দাবানল নেভাতে গিয়ে নিহত ১০

Main Admin
জুলাই ২৪, ২০২৫ ১০:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় এসকিসেহিরের কাছে ভয়াবহ দাবানল নেভাতে গিয়ে অন্তত ১০ জন বনকর্মী ও উদ্ধারকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে পাঁচজন বনকর্মী এবং পাঁচজন উদ্ধারকর্মী রয়েছেন বলে নিশ্চিত করেছেন তুরস্কের কৃষিমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি। খবর দ্য গার্ডিয়ান ও আল জাজিরার।

এর আগে, স্থানীয় সংসদ সদস্য নেবি হাতিপোগলু এবং তুরস্কের সংবাদমাধ্যম বারগুন জানিয়েছিল, এ ঘটনায় ১১ জন প্রাণ হারিয়েছেন। দাবানলটি শুরু হয় মঙ্গলবার সকাল থেকে, ইস্তাম্বুল ও রাজধানী আঙ্কারার মধ্যবর্তী অঞ্চলে। প্রবল তাপমাত্রা এবং দমকা হাওয়ার কারণে আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। এতে কয়েকটি গ্রাম থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয়, এবং বহু বাড়িঘর হুমকির মুখে পড়ে।

সংবাদমাধ্যম বারগুনের এক প্রতিবেদনে বলা হয়েছে, হঠাৎ দিক পরিবর্তন করে আগুন ছুটে আসায় ২৪ জন কর্মী আগুনে আটকে পড়েন। এর মধ্যে ১০ জন নিহত হন এবং ১৪ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত রবিবার থেকে তুরস্কে স্বাভাবিকের চেয়ে ৬ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা বিরাজ করছে। এর ফলে দেশটির বিভিন্ন অঞ্চলে একের পর এক দাবানল ছড়িয়ে পড়ছে।

বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে তাপপ্রবাহ ও এ ধরনের চরম আবহাওয়া আরও ঘন ঘন এবং ভয়াবহ আকারে ফিরে আসবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।