বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

অষ্টগ্রামে প্রতিপক্ষের হামলায় আহত ৫

Main Admin
জুলাই ২৯, ২০২৫ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের অষ্টগ্রামে জমি নিয়ে পুরনো বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের পাওন গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দেওঘর গ্রামের জাহাঙ্গীর আলমের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছিল পাশের পাওন গ্রামের আবু তাহেরের। সেই বিরোধের জেরে জাহাঙ্গীর আলম, বাতেন, মনির, রাসেলসহ ১২-১৩ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে আবু তাহেরের বাড়িতে হামলা চালায়। এসময় আবু তাহের (৪২), নূরু মিয়া (৫০) সহ অন্তত পাঁচজন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাহের ও নূরুকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন জানান, ‘আহতদের পক্ষ থেকে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।