বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

জয়পুরহাটে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Main Admin
জুলাই ৩০, ২০২৫ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উদযাপন এবং তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনার অংশ হিসেবে জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকেল ৪টায় জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জয়পুরহাট স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আক্‌তার চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী ও বিপুল কুমার, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ, এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু এবং সাবেক জাতীয় দলের ফুটবলার আফজাল হোসেন প্রমুখ।

টুর্নামেন্টে জেলার ৫টি উপজেলা ও ৩ টি পৌরসভাসহ মোট ৮টি দল অংশ নিচ্ছে। প্রথম দিনের খেলায় পাঁচবিবি পৌরসভাকে ১-০ গোলে হারিয়েছে জয়পুরহাট পৌরসভা। এদিকে খেলাটি উপভোগ করতে ভিড় করেন হাজারও দর্শক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।