পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ভারতকে জিতিয়ে ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে সিরাজ

Md Abu Bakar Siddique
আগস্ট ৬, ২০২৫ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

ওভাল টেস্টে বল হাতে বিধ্বংসী পারফরম্যান্সের পুরস্কার পেলেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। টেস্ট বোলারদের আইসিসি র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা ১৫তম স্থানে উঠে এসেছেন তিনি।

বুধবার প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদে দেখা গেছে, সিরাজের অবস্থানের উন্নতি হয়েছে ১২ ধাপ। ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে ম্যাচসেরা পারফরম্যান্সের সুবাদে এই অগ্রগতি। ওভালের ঐতিহাসিক সেই টেস্টে সিরাজ নেন ম্যাচে ৯ উইকেট। এর মধ্যে দ্বিতীয় ইনিংসে ছিল ৫ উইকেটের ঝলক।

সিরাজের আগের সেরা অবস্থান ছিল ১৬তম, ২০২৪ সালের জানুয়ারিতে।

সিরাজের সঙ্গে জুটি বেঁধে ইংলিশ ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন প্রাসিধ কৃষ্ণা। দুই ইনিংসে ৪টি করে উইকেট নেওয়ার পুরস্কার হিসেবে তিনি এগিয়ে গেছেন ২৫ ধাপ, বর্তমানে অবস্থান করছেন ৫৯তম স্থানে।

এই ম্যাচেই তারা একসঙ্গে গড়েছেন একটি রেকর্ড- ১৯৬৯ সালের পর প্রথমবারের মতো ভারতের কোনো বোলিং জুটি টেস্টের দুই ইনিংসেই ৪ বা তার বেশি উইকেট নিল।

ওভালে হারলেও ইংল্যান্ডের দুই তরুণ পেসার গাস অ্যাটকিনসন ও জশ টং নজর কাড়েন দুর্দান্ত বোলিংয়ে। দুজনেই নেন ম্যাচে ৮টি করে উইকেট।

এর ফলে অ্যাটকিনসন প্রথমবারের মতো প্রবেশ করেছেন র‍্যাঙ্কিংয়ের সেরা দশে, তিনি এখন যৌথভাবে দশম (মিচেল স্টার্কের সঙ্গে)। আর জশ টং ১৪ ধাপ এগিয়ে এখন ৪৬তম স্থানে।

এদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে ৯ উইকেটে জেতা টেস্টে ৯ উইকেট নেওয়ার সুবাদে ম্যাট হেনরি উঠে এসেছেন ক্যারিয়ার সেরা ৪ নম্বরে। প্রথমবারের মতো তিনি ছুঁয়েছেন ৮০০ রেটিং পয়েন্টের মাইলফলক (৮১৭ পয়েন্ট)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।