পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বিইউবিটির আইন ও বিচার বিভাগের সঙ্গে ৮ প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষর

Md Abu Bakar Siddique
সেপ্টেম্বর ১, ২০২৫ ১১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি)-এর আইন ও বিচার বিভাগ শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, কর্মসংস্থান ও গবেষণার সুযোগ বাড়াতে দেশের আটটি খ্যাতনামা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।রোববার (৩১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমঝোতা স্মারক স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলো হলো হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস), লিগ্যালিটি, মাইন্ডভানা লিমিটেড, আইটি বিটস, লিগ্যাল স্টেপ, জুরি-কেস, অ্যাডভোকেট ফারিদ আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটস এবং লিগ্যাল কেয়ার।সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী। তিনি বলেন, এই সমঝোতা স্মারক শুধু শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নেই সহায়ক হবে না, বরং তাদের পেশাগত জীবনের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি আইন অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ সরফরাজ হামিদ। তিনি বলেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি আইন পেশার বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ তৈরি করবে, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারে গভীর ইতিবাচক প্রভাব ফেলবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. আসিফ-উল-হক, বিভাগের শিক্ষক এবং সংশ্লিষ্ট আটটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আইন ও বিচার বিভাগের চেয়ারম্যান বলেন, এই সমঝোতা স্মারক আমাদের শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। এর মাধ্যমে তারা শুধু আইন শিক্ষা নয়, বাস্তব জীবনের প্রাসঙ্গিক অভিজ্ঞতাও অর্জন করতে পারবে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সমঝোতা স্মারকের মাধ্যমে বিইউবিটির আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীরা বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। পাশাপাশি, গবেষণা কার্যক্রমে সহযোগিতা এবং দক্ষতা উন্নয়নের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।