পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

কোহলির ওয়ানডে ক্যারিয়ার শেষ, মন্তব্য ইরফান পাঠানের

Md Abu Bakar Siddique
সেপ্টেম্বর ১, ২০২৫ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

সাবেক ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান মনে করছেন, বিরাট কোহলির ওয়ানডে ক্যারিয়ার প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে। পাঠানের মতে, কোহলি এখন মূলত আইপিএলেই নিজেকে সীমাবদ্ধ রাখবেন, আর ফার্স্ট ক্লাস ক্রিকেট খেললেও তা হবে শুধুই নিজের আনন্দের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কোনো লক্ষ্য ছাড়াই।এক ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইরফান পাঠান বলেন, “একজন পেশাদার ক্রিকেটারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিয়মিত খেলা এবং ফিট থাকা। যারা এখন জাতীয় দলের বাইরে, তাদের জন্য ধারাবাহিকতা ধরে রাখা আরও কঠিন হয়ে পড়ে।”ওডিআই ক্রিকেটের গুরুত্ব কমে যাওয়ার বিষয়টিও তুলে ধরেন পাঠান। তার মতে, “বর্তমানে টি–টোয়েন্টি ক্রিকেটে দাপট চলছে, তাই ওয়ানডে ফরম্যাট তার আবেদন হারাচ্ছে। এ কারণেই কোহলি সম্ভবত এখন শুধুমাত্র আইপিএলে মনোযোগ দেবেন। ফার্স্ট ক্লাস ক্রিকেটে অংশ নিলেও তা আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার উদ্দেশ্যে নয়।”পাঠান আরও বলেন, “রোহিত শর্মা ফিটনেস নিয়ে অত্যন্ত সচেতন। বিরাট কোহলি ও মোহাম্মদ শামিও নিজেদের ফিটনেস ধরে রাখতে কঠোর পরিশ্রম করেন। তবে নিয়মিত খেলার অভাব ফর্ম ও ফিটনেসে প্রভাব ফেলতে পারে।”

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ভারতীয় দল যেন ধারাবাহিকতা ধরে রাখতে পারে, সেজন্য স্পষ্ট পরিকল্পনা ও দিকনির্দেশনার প্রয়োজন বলেও মন্তব্য করেন পাঠান। তিনি আশা প্রকাশ করেন, নতুন হেড কোচ গৌতম গম্ভীর এবং চিফ সিলেক্টর অজিত আগারকার এ বিষয়ে সিনিয়র ক্রিকেটারদের জন্য একটি পরিষ্কার নীতিমালা তৈরি করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।