আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর তিনদিনের ছুটি বাতিল করে কেবল ৯ সেপ্টেম্বর ভোটের দিন ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।বুধবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ডাকসু চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দীন।তিনি বলেন, ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে কেবল আগামী ৯ সেপ্টেম্বর ভোটের দিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। ৮ ও ১০ সেপ্টেম্বর যথারীতি ক্লাস-পরীক্ষা চলমান থাকবে। নির্বাচনে অংশ গ্রহণের জন্য শিক্ষার্থীদের আহ্বান জানানো হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

