পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

পাকিস্তানে ক্রিকেট খেলার মাঠে বোমা বিস্ফোরণ, নিহত ১

Md Abu Bakar Siddique
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার একটি ক্রিকেট মাঠে ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।

শনিবার খাইবার পাখতুনখাওয়ার বাজৌর জেলার খার তেহসিল এলাকার কাউসার ক্রিকেট গ্রাউন্ডে এ ঘটনা ঘটে।

বাজৌর জেলা পুলিশের কর্মকর্তা ওয়াকাস রফিক পাকিস্তানের সংবাদমাধ্যম ডনকে জানিয়েছেন, বিস্ফোরণটি একটি তাৎক্ষণিক বিস্ফোরক যন্ত্রের (আইইডি) মাধ্যমে ঘটানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলেই একজন প্রাণ হারান। আহত হন কয়েকজন, যাদের মধ্যে শিশুও রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কাউসার ক্রিকেট গ্রাউন্ডে বিস্ফোরণের পর আকাশ ধোঁয়ায় ছেয়ে গেছে। প্রাণ বাঁচাতে মানুষ এদিক-ওদিক ছোটাছুটি করছেন।

পুলিশ জানিয়েছে, মাঠে হামলার পর হামলাকারীরা কোয়াডপ্টারের সাহায্যে একটি থানাতেও হামলা চালানোর চেষ্টা করেছিলেন। অল্পের জন্য তা লক্ষ্যভ্রষ্ট হয়েছে।

কোনো সন্ত্রাসবাদী বা জঙ্গি সংগঠন এখনো পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। তবে পুলিশের ধারণা, জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলা চালিয়ে থাকতে পারে।

গত জুলাই থেকে খাইবার পাখতুনখাওয়ার বাজৌর জেলায় পাকিস্তান সেনাবাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে, যার নাম দেওয়া হয়েছে অপারেশন সরবকাফ। ধারণা করা হচ্ছে, পাল্টা জবাব দিতেই জেলার বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে টিটিপি।

সূত্র: এনডিটিভিডন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।