বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

টেলিযোগাযোগ বন্ধ করে দিয়েছে আফগানিস্তান

Main Admin
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ১১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

আফগানিস্তানে সারাদেশে টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। কয়েক সপ্তাহ আগে ফাইবার-অপটিক ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার পর এবার দেশটি ‘সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট’-এর মধ্যে পড়েছে বলে জানিয়েছে ইন্টারনেট নজরদারি সংস্থা নেটব্লক্স। খবর বিবিসির।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, তারা কাবুল অফিসের সঙ্গে যোগাযোগ হারিয়েছে। মোবাইল ইন্টারনেট এবং স্যাটেলাইট টিভির সম্প্রচারও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। তালেবান এখনো এর কোনো আনুষ্ঠানিক কারণ জানায়নি। এক কর্মকর্তার বরাতে বলা হয়েছে, টেলিযোগাযোগ ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ থাকবে।

কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও অন্তত আটটি ফ্লাইট বাতিল করা হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৫টার দিকে ফাইবার-অপটিক সেবা বন্ধ হয়ে যাওয়ায় ব্যাংকিং ও ব্যবসায়িক কার্যক্রম মঙ্গলবার সকাল থেকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নেটব্লক্স এক পোস্টে জানিয়েছে, তালেবান নৈতিকতা সংক্রান্ত পদক্ষেপ বাস্তবায়নের অংশ হিসেবে ধাপে ধাপে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করেছে। ফলে টেলিফোন সেবাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন প্রদেশে ধীরগতির ইন্টারনেট কিংবা সম্পূর্ণ বিচ্ছিন্নতার অভিযোগ পাওয়া যাচ্ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।