বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

কেওক্রাডং উন্মুক্ত হচ্ছে বুধবার থেকে

Main Admin
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘদিন পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী বুধবার (১ অক্টোবর) থেকে পর্যটকদের জন্য ফের উন্মুক্ত করা হচ্ছে বান্দরবান পার্বত্য জেলার দুর্গম রুমা উপজেলায় অবস্থিত কেওক্রাডং পর্যটনকেন্দ্র।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি গণমাধ্যমকে জেলা প্রশাসনের এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, “আমরা চাই জেলায় আগত পর্যটকদের যেন কোনো সমস্যা না হয়। তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এ ছাড়া কেওক্রাডং-কেন্দ্রিক গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন বন্ধ থাকায় সেগুলো পর্যটকদের সেবা দেওয়ার জন্য এখনো প্রস্তুত হয়নি। আশা করছি দুর্গাপূজার পর কেওক্রাডং পর্যটনকেন্দ্র সকলের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে।”

প্রসঙ্গত, পার্বত্য জেলা বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) তৎপরতা বেড়ে যাওয়ায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে বান্দরবানের রুমা ও থানচি উপজেলার বিভিন্ন পর্যটনকেন্দ্র বন্ধ করে দেয় জেলা প্রশাসন।

দীর্ঘদিন পরে কেওক্রাডং পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত হওয়ায় খুশি পর্যটন ব্যবসায়ীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।