পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

১৯ অক্টোবরের মধ্যে প্রতীক বাছাই না করলে সিদ্ধান্ত দেবে ইসি

Main Admin
অক্টোবর ১৪, ২০২৫ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের শর্ত পূরণ করেছে এনসিপি। দলটি তাদের প্রতীক হিসেবে শাপলা চেয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট বিধিমালায় এই প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় শাপলা এনসিপিকে বরাদ্দ করা হচ্ছে না।

ইসি এনসিপিকে বিধিমালায় নির্ধারিত তালিকা থেকে একটি প্রতীক পছন্দ করতে চিঠি দিয়েছিল। ৭ অক্টোবরের মধ্যে এ বিষয়ে এনসিপিকে জানাতে বলেছিল ইসি। তবে এনসিপি তাদের প্রতীক হিসেবে আবার শাপলা দাবি করেছে।

ইসির সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, এনসিপি শাপলা দাবি করলেও প্রতীকের তালিকায় না থাকায় তা বরাদ্দ দেওয়া যায়নি। ইসির সিদ্ধান্ত একই। কমিশন মনে করে, তালিকায় শাপলা অন্তর্ভুক্ত করার দরকার নেই।

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ১৯ অক্টোবরের মধ্যে বিধিমালায় নির্ধারিত প্রতীকের তালিকা থেকে বিকল্প বাছাই করে নির্বাচন কমিশনকে (ইসি) জানাতে হবে। তা না হলে ইসি নিজ বিবেচনায় দলটির প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, এনসিপিকে এ-সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।