পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ফ্রাঙ্কফুর্টকে উড়িয়ে স্বরূপে ফিরল লিভারপুল

Md Abu Bakar Siddique
অক্টোবর ২৩, ২০২৫ ৯:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

বিগত কয়েক সপ্তাহের দুঃসময় কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে লিভারপুল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শুরুতে পিছিয়ে পড়েও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে রীতিমতো উড়িয়ে দিয়েছে অলরেডরা।

বুধবার জার্মান ক্লাবটির মাঠে ৫-১ গোলে জিতেছে আর্না স্লটের দল।

ম্যাচের শুরুতে অবশ্য গোলটি করেছিল ফ্রাঙ্কফুর্ট। ২৬তম মিনিটে মারিও গোটসের পাস ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলটি করেন গাসমুস ক্রিস্টেনসেন। বল দূরের পোস্টে লেগে বল জালে জড়ায়।

৩৫তম মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে সমতায় ফেরে লিভারপুল। অ্যান্ডি রবার্টসনের বাড়ানো থ্রু বল নিয়ে গতিতে সবাইকে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে ওয়ান-অন-ওয়ানে গোলরক্ষককে পরাস্ত করেন একিটিকে।

এর চার মিনিট পর কোডি হাকপোর কর্নারে লাফিয়ে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ভ্যান ডাইক। ৪৪তম মিনিটে আরেকটি কর্নার পায় স্বাগতিকরা এবং তা থেকেই হেডে ব্যবধান বাড়ান ইব্রাহিমা কোনাতে।

দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখে লিভারপুল। ৬৬তম মিনিটে ভিয়েৎসের পাস ধরে ব্যবধান আরও বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন হাকপো। তিন মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে দলের পঞ্চম গোলটি করেন সোবোসলাই।

এই জয়ে পর তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে উঠেছে লিভারপুল। তিন ম্যাচে শতভাগ সাফল্যে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। তাদের সমান পয়েন্ট বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান, আর্সেনাল ও রিয়াল মাদ্রিদেরও।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।