পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের টেস্ট স্কোয়াড ঘোষণা

Md Abu Bakar Siddique
নভেম্বর ৫, ২০২৫ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বুধবার টেস্ট দল ঘোষণা করেছে ভারত। ১৫ সদস্যের দলে ফিরেছেন ঋষভ পন্ত ও আকাশ দীপ। দুজনই চোট কাটিয়ে ফিরেছেন।

পন্ত-আকাশ ফেরায় সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা সিরিজ থেকে বাদ পড়েছেন ‍উইকেটরক্ষক ব্যাটার নারায়ণ জগদিশান ও পেসার প্রসিদ্ধ কৃষ্ণা।

‍গত জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে শেষ ম্যাচ খেলেছেন উইকেটরক্ষক-ব্যাটার পন্ত।

একই সিরিজের ওভাল টেস্টে সর্বশেষ খেলেছেন আকাশ। তারা ফিরলেও অপেক্ষা দীর্ঘায়িত হলো পেসার মোহাম্মদ শামির। রঞ্জি ট্রফিতে দারুণ ছন্দে থাকা এই পেসার সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২৩ সালে।

ক্যারিবিয়ানদের বিপক্ষে খেলা বাকিরা সবাই আছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজে। সিরিজটি শুরু হবে আগামী ১৪ নভেম্বর ইডেন গার্ডেনসে। দ্বিতীয় টেস্ট গোয়াহাটিতে শুরু হবে ২২ নভেম্বর।

ভারতের স্কোয়াড

শুবমান গিল (অধিনায়ক), ঋষভ পন্ত (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, দেবদূত পাডিক্কাল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল, নিতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও আকাশ দীপ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।