পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বিশ্বরেকর্ড করল অভিষেক

Md Abu Bakar Siddique
নভেম্বর ৮, ২০২৫ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে ১০০০ রান করার বিশ্বরেকর্ড গড়েছেন অভিষেক শর্মা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম টি–টোয়েন্টিতে এই রেকর্ড করেছেন ভারতের এই বাঁহাতি ওপেনার।

ব্রিসবেনের গ্যাবা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে ভারত। ৪.৫ ওভার খেলা হতেই বাগড়া দিয়েছে বৃষ্টি।

তার আগে অবশ্য ঝড় বইয়ে দিয়েছেন অভিষেক শুভমান গিল। অবিচ্ছিন্ন ওপেনিং জুটিতে দুজনে যোগ করেছেন ৫২ রান। অভিষেক ১৩ বলে ২৩, গিল ১৬ বলে ২৯ রানে অপরাজিত আছেন। এই ইনিংসের সৌজন্যে টি-টোয়েন্টিতে ১ হাজার রানের মাইলফলকে পৌঁছান তিনি। এ জন্য তাঁর লেগেছে ৫২৮ বল।

বিশ্ব রেকর্ড গড়ে অভিষেক ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ার টিম ডেভিডকে। ডেভিড গত সপ্তাহে হোবার্টে ৩৮ বল খেলে ৭৪ রানের ইনিংসের কল্যাণে ৫৬৯ বল টি-টোয়েন্টিতে ১০০০ রান করেন। ভারতের অধিনায়ক সুর্যকুমার যাদব ৫৭৩ বল খেলে তালিকায় তিন নম্বরে আছেন। নিউজিল্যান্ডের ফিন অ্যালেন ৬১১ বল করেছিলেন এক হাজার রান।

ম্যাচের দিক থেকে দেখা যায়, অভিষেক শর্মা ২৮ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছেন। ভারতের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। ২৭ ইনিংসে সবচেয়ে দ্রুতত এক হাজার রান করেছিলেন বিরাট কোহলি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।