পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

আইভীর পাঁচ মামলার শুনানি স্থগিত

Md Abu Bakar Siddique
নভেম্বর ১৪, ২০২৫ ১০:১০ পূর্বাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলার গ্রেপ্তার শুনানি পিছিয়েছেন আদালত।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এ মামলাগুলোর শুনানি হওয়ার কথা থাকলেও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির কারণে সেটি পেছানো হয়। আগামী ১৮ নভেম্বর শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানান আদালতের পুলিশ পরিদর্শক কাইউম খান।তিনি আরও জানান, লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দেশে উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে আসামিকে আদালতে আনা সম্ভব হয়নি। ফলে শুনানির জন্য প্রসিকিউশন দাঁড়াতে পারেনি। পরে সংশ্লিষ্ট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানির তারিখ পিছিয়ে ১৮ নভেম্বরে করার আদেশ দেন। ওইদিন আসামিকে সশরীরে হাজির করা সম্ভব না হলে ভার্চুয়ালি যুক্ত করা হতে পারে বলে জানান তিনি।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত একটি হত্যা মামলায় গত ৯ মে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আরও ৪টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তারপর থেকে আইভী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি রয়েছেন।গত ৯ নভেম্বর হাইকোর্টের বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আইভীকে ৫টি মামলায় জামিন দেন। একই দিন নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাদের ওপর হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগে করা একটি মামলায় গ্রেপ্তার দেখাতে আদালতে আবেদন করেন। পরদিন ফতুল্লা থানা পুলিশ আরও ৪টি মামলায় গ্রেপ্তার দেখাতে আবেদন করেন। আদালত ৫টি মামলাতেই ‘শ্যোন অ্যারেস্ট’-এর আবেদনের প্রেক্ষিতে ১৩ নভেম্বর শুনানির তারিখ ধার্য করেছিলেন।

অন্যদিকে পাঁচ মামলায় আইভীকে দেওয়া হাইকোর্টের জামিন গত বুধবার স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।