পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বোলিং গতি নিয়ে আফ্রিদির মন্তব্য

Md Abu Bakar Siddique
নভেম্বর ১৬, ২০২৫ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তান জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি সম্প্রতি বোলিং গতি নিয়ে উঠা সমালোচনার সরাসরি জবাব দিয়েছেন। সম্প্রতি তাকে নিয়ে প্রশ্ন উঠেছিল যে তার বোলিং গতি কমে গেছে, এবং এই কারণে ম্যাচে উইকেট কম আসছে। শাহীন এই সমালোচনাকে ভিত্তিহীন দাবি করে জানালেন, তার গতি কমেনি, বরং তিনি নিয়মিতই ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বল করছেন এবং সর্বোচ্চ গতি ছুঁয়েছেন ১৫০ কিলোমিটার।এক সাক্ষৎকারে আফ্রিদি বলেন, ‘আমি ১৫০ আর ১৪৮ কিলোমিটার গতিতে বল করেছি, আর আমার গড় গতি সবসময়ই ১৪০-এর আশেপাশে থাকে। কখনো কখনো শরীর সাড়া দেয় না। বেশি ক্রিকেট খেললে বুঝতে পারেন নিজেকে কোথায় উন্নতি করতে হবে। এসবের আলাদা করে ব্যাখ্যার দরকার নেই।’

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন ২৫ বছর বয়সী এই পেসার। ২০২৫ এশিয়া কাপে পাকিস্তানের হয়ে ৭ ম্যাচে সর্বোচ্চ ১০ উইকেট নেন তিনি। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিয়ে ৫ উইকেট শিকার করেন এই তারকা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ভালো করেছিলেন তিনি, ২ ম্যাচে নিয়েছেন ৪ উইকেট।
ওয়ানডে অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সিরিজেও খেলেছেন আফ্রিদি। যদিও এখন পর্যন্ত উইকেটশূন্য তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।