পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

অস্ট্রেলিয়ায় অ্যাশেজ জয়ের লক্ষ্য

Md Abu Bakar Siddique
নভেম্বর ২০, ২০২৫ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ ৪০ বছরের ব্যবধানে  ইংল্যান্ডের কেবল পাঁচটি দল অস্ট্রেলিয়ায় অ্যাশেজ জিততে পেরেছে। সবশেষ তারা এই স্বাদ পেয়েছিল দেড় দশক আগে। এবার ইতিহাস গড়ার চ্যালেঞ্জ হাতে নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস।১৯৮৭ সালের পর কেবল একবার, ২০১০-১১ মৌসুমে, ইংল্যান্ড অস্ট্রেলিয়ায় অ্যাশেজ জিততে পেরেছিল ৩-১ ব্যবধানে। এরপর তাসমান সাগর পারের মাটিতে কোনো টেস্ট ম্যাচে জয় আসেনি। গত আট বছর ধরে অ্যাশেজ ট্রফি অস্ট্রেলিয়ার দখলে রয়েছে। ২০২৩ সালে ঘরের মাঠে ইংল্যান্ড ফের ট্রফি পুনরুদ্ধারের সুযোগ পেলেও শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি, সিরিজ সমান ২-২-তে শেষ হয়।

আগামী শুক্রবার পার্থে শুরু হচ্ছে নতুন অ্যাশেজ সিরিজ। সংবাদ সম্মেলনে স্টোকস স্বীকার করেছেন, ‘অস্ট্রেলিয়ায় খেলা খুবই কঠিন। তারা শক্তিশালী দল এবং ইতিহাসে অস্ট্রেলিয়ায় আমাদের রেকর্ড ভালো নয়। তবে আগামী আড়াই মাস আমাদের সামনে ইতিহাস লেখার সুযোগ।’ স্টোকসের মতে, ইংল্যান্ডের লক্ষ্য এখানে জয়ী হয়ে জানুয়ারির মাঝামাঝি সময়ে দেশে ফিরে যাওয়া। তিনি যোগ করেন, ‘এটা সহজ হবে না, কারণ অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়াকে হারানো খুব কঠিন।’

অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ব্রিজবেনে ৪ ডিসেম্বর। পরের তিনটি ম্যাচ হবে যথাক্রমে ১৭ ও ২৬ ডিসেম্বর এবং ৪ জানুয়ারি। ভেন্যুগুলো হবে অ্যাডিলেইড, মেলবোর্ন ও সিডনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।