পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ঢাবিতে সংহতির বাংলাদেশ নাইট ফুটসাল

Md Abu Bakar Siddique
নভেম্বর ২১, ২০২৫ ৯:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জগন্নাথ হল শাখা ছাত্রদলের উদ্যোগে ‘সংহতির বাংলাদেশ নাইট ফুটসাল টুর্নামেন্ট-২০২৫’ এর উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ঢাবির জগন্নাথ হল মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভ্রাতৃত্ব এবং সম্প্রীতির উদাহরণ হিসেবে আজকের এই আয়োজন করেছে। এর মাধ্যমে রাজনীতি সচেতন শিক্ষার্থীর মধ্যে আরও বেশি ভ্রাতৃত্ব, সংহতি তৈরি হবে।

স্মৃতিচারণ করে তিনি বলেন, আমি ১৯৮৩ সালের ১১ সেপ্টেম্বর প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে খেলতে যাই, সেদিনের খেলা আমাকে যেভাবে আকর্ষণ করেছিলো, একইভাবে আজকের খেলাও আমাকে সেভাবে আকর্ষণ করে। তবে সময়ের স্বল্পতার কারণে এখন নিয়মতি যেতে না পারলেও সপ্তাহে অন্তত দুই-একদিন যাই।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, জগন্নাথ হলের প্রাধাক্ষ দেবাশীষ পাল, ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি, জগন্নাথ হল সংসদের ভিপি পল্লব চন্দ্র বর্মণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।