বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

১৫ বছর পর কোহলি ফের বিজয় হাজারে ট্রফিতে

Main Admin
ডিসেম্বর ৩, ২০২৫ ১১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে পরপর ওয়ানডে সিরিজের মাঝে ঘরোয়া ক্রিকেটে খেলবেন বিরাট কোহলি। আসন্ন বিজয় হাজারে ট্রফিতে দিল্লির জার্সিতে মাঠে নামবেন ভারতের ব্যাটিং গ্রেট। সবশেষ তাকে পঞ্চাশ ওভারের এই প্রতিযোগিতায় দেখা গেছে দেড় দশকের বেশি সময় আগে।ভারতের হয়ে এখন শুধু ওয়ানডেতে খেলেন কোহলি। তাই পঞ্চাশ ওভারের ঘরোয়া ক্রিকেটে ফিরছেন ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান। যেহেতু বিসিসিআইয়ের (বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) চুক্তিবদ্ধ খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেটে খেলার নির্দেশনা আছে, তাই আগামী ২৪ ডিসেম্বর আহমেদাবাদে শুরু হতে যাওয়া ভিজায় হাজারে ট্রফিতে দিল্লির প্রতিনিধিত্ব করবেন তিনি। এই আসরে কোহলির খেলার কথা ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে নিশ্চিত করেছেন দিল্লি ও ডিসট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) সচিব অশোক শার্মা।

রাঁচিতে গত রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১১ চার ও ৭ ছক্কায় ১২০ বলে ১৩৫ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন কোহলি, যা এই সংস্করণে তার ৫২তম সেঞ্চুরি। এই সিরিজের বাকি দুই ম্যাচ হবে বুধবার (৩ ডিসেম্বর) ও আগামী শনিবার। বিজয় হাজারে ট্রফি শুরুর আগে তাই কোহলির হাতে যথেষ্ট সময় থাকবে। তবে আসরের প্রাথমিক পর্বে দিল্লির সাত ম্যাচেই তিনি খেলবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। ম্যাচগুলো হবে ৮ জানুয়ারি পর্যন্ত। দেশের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে ভারতের ওয়ানডে সিরিজ শুরু ১১ জানুয়ারি।এই ধাপে দিল্লি পাঁচটি ম্যাচ খেলবে বেঙ্গালুরুর উপকণ্ঠ আলুরে। বাকি দুটি ম্যাচ তারা খেলবে কোহলির আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হোম গ্রাউন্ড এম চিন্নাসোয়ামি স্টেডিয়ামে। কোহলি সবশেষ দিল্লির হয়ে পঞ্চাশ ওভারের ক্রিকেটে খেলেছেন ২০১৩ সালের সেপ্টেম্বরে, এনকেপি সালভে চ্যালেঞ্জার ট্রফিতে। সেখানে অন্য দুটি দল ছিল ভারত নীল ও ভারত লাল দল।

আর সবশেষ বিজয় হাজারে ট্রফিতে খেলেছেন তিনি ২০১০ সালের ১৮ ফেব্রুয়ারি। সার্ভিসেসের বিপক্ষে ওই ম্যাচে ১৫৪ বলে ১৪৮ রানের ইনিংস খেলে দিল্লির জয়ের নায়ক মিঠুন মানহাস এখন বিসিসিআইয়ের সভাপতি। ওই দুটি টুর্নামেন্টেই দিল্লিকে নেতৃত্ব দিয়েছিলেন কোহলি।প্রায় ১৬ বছর পর আবার বিজয় হাজারে ট্রফিতে দেখা যাবে তাকে। এই প্রতিযোগিতায় সব মিলিয়ে ১৪ ম্যাচ খেলে ৬৮.২৫ গড় ও ১০৬.০৮ স্ট্রাইক রেটে তার রান ৮১৯। তিনটি ফিফটির পাশে সেঞ্চুরি আছে চারটি। এই বছরের শুরুতে তিনি দিল্লির হয়ে ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা রাঞ্জি ট্রফিতে ফেরেন ১২ বছর পর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।