বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বিশ্বকাপ ট্রফি কি এবার স্পেনের হাতেই উঠবে?

Main Admin
এপ্রিল ৫, ২০২৬ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

আর মাত্র ৬৮ দিন বাকি। বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যেই উত্তেজনায় ফুটছে ফুটবল বিশ্ব। সমর্থক, বিশ্লেষক ও ফুটবলবোদ্ধারা ব্যস্ত সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে নানা আলোচনা-তর্কে। ৪৮ দলের নতুন ফরম্যাটের এই বিশ্বকাপে কে শিরোপা জিততে পারে, তা নিয়ে চলছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণও।

ব্রিটিশ পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান ‘অপটা’ তাদের সুপারকম্পিউটার বিশ্লেষণে জানিয়েছে, আসন্ন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপে সবচেয়ে এগিয়ে রয়েছে স্পেন। তাদের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৫.৮৩ শতাংশ।

সম্প্রতি মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচে ড্র করে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারালেও স্পেনকেই এবারের টুর্নামেন্টের প্রধান ফেবারিট হিসেবে দেখছে অপটা। একবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি পরিসংখ্যান অনুযায়ী শিরোপা জয়ের দৌড়ে সবার আগে।

স্পেনের পর দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স। ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলটির শিরোপা জয়ের সম্ভাবনা ১২.৭৭ শতাংশ। কিলিয়ান এমবাপের নেতৃত্বে দলটি আবারও শক্তিশালী দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছে।

তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড ও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুই দলেরই শিরোপা জয়ের সম্ভাবনা ১০ শতাংশের বেশি। শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে পর্তুগাল, যাদের সম্ভাবনা ধরা হয়েছে ৬.৯২ শতাংশ। এখনো বিশ্বকাপ জয়ের স্বাদ না পাওয়া দলটির জন্য এটি হতে পারে ইতিহাস গড়ার সুযোগ।

এছাড়া ব্রাজিল ও জার্মানি রয়েছে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে।

নতুন ফরম্যাটের কারণে এবার গ্রুপপর্বে তৃতীয় হওয়া দলগুলোর মধ্য থেকেও সেরা আটটি দল শেষ ষোলোতে ওঠার সুযোগ পাবে। ফলে বড় দলগুলোর গ্রুপপর্ব থেকে বিদায়ের সম্ভাবনা কম হলেও, তৃতীয় স্থান নিয়ে প্রতিযোগিতা হবে বেশ জমজমাট।

অপ্টার পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ কোরিয়া, ইরান, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, আইভরি কোস্ট, সুইডেন, ঘানা ও কাতার তৃতীয় স্থান থেকে নকআউট পর্বে জায়গা করে নিতে পারে।

আগামী ১১ জুন মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর্দা উঠবে। ১০৪ ম্যাচের এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।