বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ডিএসইতে আজ সূচক ও লেনদেন কমেছে

Main Admin
জুন ২২, ২০২৬ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন কমেছে। আজ ২ লাখ ৩৮ হাজার ৯২৫টি ট্রেডের মাধ্যমে মোট ৩৮৯টি কোম্পানির ২৮ কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৮৮০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

লেনদেনের মোট মূল্য দাঁড়িয়েছে ৮৭৬ কোটি ৬ লাখ ৬৮ হাজার ১৪৪ টাকা। লেনদেনকৃত কোম্পানির মধ্যে ৩৬টির শেয়ারের দাম বেড়েছে, ৩১৯টির দাম কমেছে এবং ৩৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ সূচকও কমেছে। আজ ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৮৫.৭১ পয়েন্ট কমে ৫৫৫৪.১৮ এ অবস্থান করেছে। ডিএস-৩০ সূচক ৩৫.৫০ পয়েন্ট কমে ২১১০.০৩ এবং ডিএসইএস (শরীয়াহ) ১৯.৩১ পয়েন্ট কমে ১১২৯.৩৪ পয়েন্টে বন্ধ হয়েছে।

লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো ফার্মা, সামিট অ্যালায়েন্স পোর্ট, ন্যাশনাল  ফীড, বিডি থাই, রবি আজিয়াটা, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, ডমিনেজ স্টিল, এনসিসি ব্যাংক ও এপেক্স স্পিনিং।

দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- বাংলাদেশ ন্যাশনাল ইন্সু: বিবিএস, জেএমআই সিরিঞ্জ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, মনোস্পুল পেপার, রূপালি লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল  ফীড,  ফু-ওয়াং সিরামিকস,  সিনোবাংলা ইন্ডাস্ট্রি ও গোল্ডেন হারভেস্ট।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- ডমিনেজ স্টিল, বেক্সিমকো লি:, বিডি থাই,  আইপিডিসি,  জিকিউ বলপেন, ফাইন ফুডস, বিআইএফসি,  উসমানিয়া  গ্লাস, আমান কটন  ও  বিডি থাই ফুড।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।