বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মা হওয়ার পর প্রকাশ্যে ক্যাটরিনা, বডিশেমিংয়ের মুখে অভিনেত্রী

পত্রিকার পাতা ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০২৬ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

মা হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে এসে তীব্র কটাক্ষ ও বডিশেমিংয়ের মুখোমুখি হয়েছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। রুপালি পর্দার পরিচিত গ্ল্যামারাস উপস্থিতির বাইরে মাতৃত্বের স্বাভাবিক রূপে দেখা দেওয়ার পর নেটিজেনদের একটি অংশ তাঁকে ‘বুড়ি’ বলে কটাক্ষ করতে শুরু করে।

তবে এসব অসংবেদনশীল মন্তব্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ক্যাটরিনার ভক্ত ও বিনোদন অঙ্গনের তারকারা।

ঘটনার সূত্রপাত সম্প্রতি পরিচালক কুকু কোহলির শেষকৃত্যানুষ্ঠানে। সেখানে স্বামী ভিকি কৌশলের সঙ্গে সাধারণ সাদা সালোয়ার-কামিজে হাজির হয়েছিলেন ক্যাটরিনা।

সেই সময়ের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় সমালোচনা। ‘ক্যাটরিনার এ কী হাল হলো?’ কিংবা ‘অভিনেত্রী কি বুড়ি হয়ে গেলেন?’—এমন নানা কুরুচিকর মন্তব্যে ভরে যায় নেটদুনিয়া।

তবে সাইবার বুলিংয়ের এ ঘটনায় নীরব থাকেননি ক্যাটরিনার অনুরাগী ও সহকর্মীরা। নেটিজেনদের এমন সংবেদনহীন মানসিকতা দেখে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

অভিনেত্রী শিবালিকা ওবেরয় ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে ট্রলারদের উদ্দেশে বলেন, ‘কী হয়ে গেল মানে? মাতৃত্ব এমনই হয়। সন্তান জন্মের পর শরীরের পুনর্গঠন বা পোস্টপার্টাম রিকভারি দেখতে ঠিক এমনই লাগে।’

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে প্রথম সন্তানের জন্ম দেন ক্যাটরিনা কাইফ। মাতৃত্বকালীন এ সময়ে তিনি অভিনয়ের বাইরে থেকে সন্তান ও পরিবারের দেখভালেই বেশি সময় ব্যস্ত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।