বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

‘জুলাই জঙ্গি’ বলে ভেনিসে বাঁধনকে হেনস্তা, মারধরের অভিযোগ

পত্রিকার পাতা ডেস্ক
সেপ্টেম্বর ৮, ২০২৬ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সেখানে এমন ঘটনার মুখে পড়তে হবে, তা হয়তো ভাবেননি তিনি। অভিনেত্রীর অভিযোগ, তাঁকে মারধর ও ব্যাপকভাবে হেনস্তা করা হয়েছে।

বাঁধনের অভিযোগ, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও হামলাকারীদের একজনকে বাঁধনকে উদ্দেশ করে বলতে শোনা যায়, ‘সে একজন জুলাই জঙ্গি। সে এখন ভেনিসে, আমরা ভেনিস ছাত্রলীগ এই দেশদ্রোহী জঙ্গিকে ধরেছি।’ তাঁকে ‘দেশকে ধ্বংস করেছে’—এমন অপবাদ ও আখ্যা দিয়েও হেনস্তা করা হয়। পরে বাঁধনকে নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করেন তাঁর সঙ্গে থাকা ভাই।

ঘটনার পর বাঁধনকে আর স্বাভাবিক অবস্থায় দেখা যায়নি। তাঁর চোখেমুখে আতঙ্কের ছাপ ছিল। আঘাতে মুখ ফুলে ও লাল হয়ে যায়। সোমবার মধ্যরাতে ফেসবুক লাইভে এসে ঘটনার বিস্তারিত জানান তিনি।

লাইভে বাঁধন বলেন, ‘আমি আমার ভাইয়ের সঙ্গে পার্কে গিয়েছিলাম। কিন্তু এখানে অনেক বাঙালি ভাই এসে আমাকে শারীরিকভাবে হেনস্তা করেছেন। আমার গায়ে পানি, কোক—এগুলো ছুড়ে মেরেছেন। আমি একদম ভিজে গেছি। আমার সঙ্গে আমার ভাইয়ের ছোট বাচ্চাটাও ছিল। তাঁরা আমার গায়েও হাত তুলেছেন, আমার ফোন ফেলে দিয়েছেন, আমার কানের এখানে আঘাত করেছেন।’

বাঁধন বলেন, ‘তাঁরা বলেছেন যে আমি জুলাই যোদ্ধা। হ্যাঁ, আমি জুলাই যোদ্ধা। আমি অবশ্যই জুলাইয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছি। তাঁরা বলেছেন, তাঁরা বঙ্গবন্ধুর সৈনিক। আমাকে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” বলতে জোর করেছেন। তাঁরা সেগুলো ভিডিও করেছেন এবং লাইভ করেছেন, আপলোড করেছেন।’

এই অভিনেত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগের যে কর্মীরা জানেন না, আমি বাংলাদেশ থেকে যে সিনেমাটি নিয়ে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে এসেছি, সেই সিনেমার পরিচালক রুবাইয়াত হোসেন, যার বাবা আপনাদের একজন সম্মানিত মন্ত্রী ছিলেন। আপনারা একটু খবর নিয়ে দেখবেন। আমি তাঁর সঙ্গে কাজ করেছি এবং জুলাইয়ের পরেই কাজ করেছি।’

বাঁধন আরও বলেন, ‘আপনারা আজ যে কাজটি করেছেন, আমি বলব, আপনাদের এই ধরনের অসংলগ্ন আচরণ থেকে বের হয়ে আসা উচিত ছিল, যেটা আপনারা করতে পারেননি। আপনারা ভেবেছেন, এভাবে করেই হয়তো পরবর্তীতে নিজেদের জায়গাটা আবার সুগঠিত করতে পারবেন। আমার মনে হয় না, আপনাদের এই ধরনের আচরণের কারণে সেটা সম্ভব।’

শোনা যাচ্ছে, এ ঘটনার পরিপ্রেক্ষিতে ভেনিসের একটি থানায় অভিযোগ দায়ের করেছেন বাঁধন।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে রাজপথে সক্রিয়ভাবে অংশ নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সোচ্চার ছিলেন এই অভিনেত্রী। সেই প্রেক্ষাপটেই তাঁর ওপর হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।