বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ব্যালন ডি’অরের জন্য শোকেসে জায়গাও ঠিক করেছিলেন ভিনিসিয়ুস

পত্রিকার পাতা ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৬ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

২০২৪ সালের ব্যালন ডি’অর নিয়ে বিতর্ক এখনো রয়েছে। সেবার পুরস্কারটি জিতেছিলেন রদ্রি। তবে অনেকের মতে, পুরস্কারটি পাওয়ার কথা ছিল রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রের। এবার সেই বিতর্কে নতুন তথ্য সামনে এনেছেন স্প্যানিশ ফুটবলার জেনি হারমোসোর ভাই রাফা হারমোসো।

রাফার দাবি, ২০২৪ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের আগেই ভিনিসিয়ুসকে জানানো হয়েছিল যে তিনিই পুরস্কারটি জিততে যাচ্ছেন। এ কারণে বাড়িতে ব্যালন ডি’অর রাখার জন্য শোকেসে জায়গাও ঠিক করে রেখেছিলেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

রাফা জানিয়েছেন, জেনি ও তাঁকে ভিনিসিয়ুস নিজেই বিষয়টি জানিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে রাফা লিখেছেন, ‘ওরা তাকে (ভিনিসিয়ুস) বলেছিল যে তিনি ব্যালন ডি’অর জিতবেন, আর ভিনি সেটি রাখার জন্য শোকেসে একটা জায়গা ঠিক করে রেখেছিল।’

ওই অনুষ্ঠানে নিজেদের পুরস্কার একে অপরকে দেওয়ারও পরিকল্পনা করেছিলেন ভিনিসিয়ুস ও জেনি। জেনি ভিনিসিয়ুসকে ব্যালন ডি’অর তুলে দেবেন এবং ভিনিসিয়ুস জেনিকে দেবেন সোক্রেটিস ট্রফি। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের তৎকালীন সভাপতি লুইস রুবিয়ালেসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলার পর তাঁর সাহসিকতা ও সামাজিক কাজের স্বীকৃতি হিসেবে জেনিকে এই পুরস্কার দেওয়া হয়েছিল।

তবে অনুষ্ঠানের আগের রাতে পরিস্থিতি বদলে যায়। রিয়াল মাদ্রিদ জানতে পারে, ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন রদ্রি। এরপর ক্লাবের প্রতিনিধিদলের সঙ্গে প্যারিসে যাননি ভিনিসিয়ুস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয় রিয়াল মাদ্রিদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।