বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বিয়ের সাজে সাদিয়া জাহান প্রভা, রহস্য কী?

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

অভিনয়ে অনেক দিন ধরেই অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। কালেভদ্রে পর্দায় দেখা গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। নিয়মিত পোস্টের মাধ্যমে অনুসারীদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনটি ছবি পোস্ট করেন প্রভা। ছবিগুলোতে তাঁকে বিয়ের আসরে বধূর সাজে দেখা যায়। এরপর থেকেই তাঁর এই সাজের কারণ নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

ছবিতে দেখা যায়, সনাতন ধর্মের রীতি অনুযায়ী বধূ সেজেছেন প্রভা। একটি বাড়ির উঠোনে বিয়ের আসর সাজানো হয়েছে। ওপরে টানানো হয়েছে রঙিন কাগজের সুতো, রয়েছে কলাগাছও। বিয়ের জন্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসও রাখা হয়েছে সেখানে। সেই আসরেই লাল শাড়ি পরে বসে আছেন প্রভা। মাথায় মুকুট, কপালে টিকলি এবং হাতে শাঁখা-পলা।

তবে এই আয়োজনের কারণ কী, তা স্পষ্ট করেননি প্রভা। অবশ্য ক্যাপশনে কিছুটা ইঙ্গিত দিয়েছেন তিনি। সেখানে লিখেছেন, ‘আমার মধ্যে নানারকম ব্যক্তিত্ব নেই। তবে অভিনয়শিল্পী হওয়ার সুবাদে, বিভিন্ন ধরনের চরিত্র উপস্থাপন করতে পারি।’

প্রভার এই মন্তব্য থেকেই ধারণা করা যায়, অভিনয়ের জন্যই এমন সাজ নিয়েছেন তিনি। তবে এটি কোন কনটেন্টের শুটিংয়ের দৃশ্য, তা জানাননি অভিনেত্রী।

প্রসঙ্গত, কিছুদিন আগে নতুন দুটি সিনেমায় যুক্ত হয়েছেন প্রভা। এর একটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’। সিনেমাটির বেশির ভাগ অংশের শুটিং শেষ হয়েছে। বাকি অংশের শুটিং এ সপ্তাহে হওয়ার কথা শোনা যাচ্ছে। এ ছাড়া ‘দুই পয়সার মানুষ’ নামের আরেকটি সিনেমাও রয়েছে তাঁর হাতে। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।