বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই আর্জেন্টিনার বড় জয়

পত্রিকার পাতা ডেস্ক
অক্টোবর ১, ২০২৬ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসি অবসর নেওয়ার পর প্রথম ম্যাচ খেলতে নেমেই বড় জয় পেয়েছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আজ সকালে কর্দোভায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচে বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই বলিভিয়াকে চাপে রাখে তারা। তবে গোলের দেখা পেতে আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয় ১৯ মিনিট পর্যন্ত।

১৯ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লতারো মার্তিনেস। মাঝমাঠ থেকে আলেক্সিস ম্যাক আলিস্তেরের বাড়ানো বল ডি-বক্সের ভেতর থেকে জালে পাঠান তিনি।

ব্যবধান দ্বিগুণ করতে বেশি সময় নেয়নি আর্জেন্টিনা। ২৯ মিনিটে এসেকিয়েল পালাসিওসের পাস থেকে বলিভিয়ার গোলরক্ষক গুইলারমো ভিসকারার মাথার ওপর দিয়ে বল জালে পাঠান নিকো পাজ। আর্জেন্টিনার জার্সিতে এটি তাঁর দ্বিতীয় গোল।

৪৫ মিনিটে আর্জেন্টিনাকে তৃতীয় গোল এনে দেওয়ার সুযোগ পেয়েছিলেন মার্তিনেস। আলভারেজের বাড়ানো বল বলিভিয়ার পোস্টের বাইরে মেরে দেন তিনি।

মার্তিনেস ও পাজের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা।

আক্রমণাত্মক মেজাজে দ্বিতীয়ার্ধ শুরু করে আর্জেন্টিনা। ম্যাচের ৫৪ মিনিটে তৃতীয় গোল পায় তারা। বাঁ দিক থেকে পাজের নেওয়া ফ্রি-কিকে হেড করে গোল করেন আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরো। ৩-০ গোলে এগিয়ে ম্যাচ জয়ের পথও তৈরি করে ফেলে আর্জেন্টিনা।

৮৫ মিনিটে বদলি হিসেবে নামা স্ট্রাইকার হোসে ম্যানুয়েল লোপেজ গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। তবে পরের মিনিটেই গোল পেয়ে যান লোপেজ। তাঁর গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

শেষ পর্যন্ত এই স্কোরলাইন ধরে ম্যাচ জিতে মাঠ ছাড়ে গত বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।