বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

পল্লবী শাখার নতুন কার্যালয় উদ্বোধন করলেন সোনালী ব্যাংকের এমডি

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৯, ২০২৬ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

সোনালী ব্যাংক পিএলসির রাজধানীর পল্লবী শাখার অভ্যন্তরীণ সজ্জা ও আধুনিকায়নের কাজ শেষে নতুন ঠিকানায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বুধবার ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শওকত আলী খান ফিতা কেটে আধুনিকায়ন করা শাখাটির উদ্বোধন করেন। ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আসাদুজ্জামানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর খান ইকবাল হোসেন, জেনারেল ম্যানেজার্স অফিস ঢাকা নর্থের জেনারেল ম্যানেজার মো. আব্দুল কুদ্দুসসহ বিভিন্ন পর্যায়ের নির্বাহী, শাখার কর্মকর্তা, গ্রাহক ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত আগস্টের শেষ দিকে মিরপুরের পল্লবী মেট্রো স্টেশনসংলগ্ন একটি ভবনের তৃতীয় তলা থেকে দ্বিতীয় তলায় শাখাটি স্থানান্তর করা হয়। নতুন ঠিকানায় স্থানান্তরের পর শাখাটির অভ্যন্তরীণ সজ্জা ও আধুনিকায়নের কাজ সম্পন্ন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।