মা ইলিশ রক্ষায় কঠোর লৌহজং উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান পরিচালনা
মো. শরীফ হোসেন মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ সফল করতে এবং পদ্মানদীতে ইলিশের প্রজনন সুরক্ষায় কঠোর অবস্থানে রয়েছে লৌহজং উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় ২০ই অক্টোবর (মঙ্গলবার) সকাল ১০ ঘটিকায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ নৌপথ ও নদী সংলগ্ন এলাকায় এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর (নৌ পুলিশ ও কোস্ট গার্ড) সদস্যগণ উপস্থিত ছিলেন।
অভিযানকালে পদ্মানদীর বিভিন্ন পয়েন্টে টহল দেওয়া হয় এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার চেষ্টা করার অপরাধে বেশ কিছু জাল ও ট্রলার জব্দ করা হয়। উদ্ধারকৃত অবৈধ জাল পরবর্তীতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযান সম্পর্কে উপজেলা প্রশাসনের কর্মকর্তা (ফারজানা ববি মিতু) জানান, “মা ইলিশ আমাদের জাতীয় সম্পদ। সরকার ঘোষিত নির্দিষ্ট প্রজনন সময়সীমার মধ্যে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন বা মজুদ করা সম্পূর্ণ নিষিদ্ধ। দেশের মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এই জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।”
এ সময় নদীর তীরবর্তী জেলে ও সাধারণ মানুষকে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলা এবং মা ইলিশ রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়।


